প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আশ্রয়ণ প্রকল্প ঘরের পিলার ভেঙেছেন নির্মাণ শ্রমিকরাই | প্রিয় বরিশাল আশ্রয়ণ প্রকল্প ঘরের পিলার ভেঙেছেন নির্মাণ শ্রমিকরাই | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

আশ্রয়ণ প্রকল্প ঘরের পিলার ভেঙেছেন নির্মাণ শ্রমিকরাই

উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
বরিশালে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের পিলার ভেঙে দিল দুর্বৃত্তরা

বরিশালের বানারীপাড়ায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরের পিলারগুলো ভেঙেছেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এ ঘটনায় নির্মাণকাজের সাব-ঠিকাদার রামপ্রসাদ মন্ডল ও স্থানীয় ইউপি সদস্য দীপু দত্তসহ পাঁচজনকে রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নির্মাণাধীন ঘরের পিলার ভাঙার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন- শ্রমিক সর্দার ইমরান সিকদার, শ্রমিক সাদিক শেখ ও মিশকাত মোল্লা।

পুলিশ জানিয়েছে, নারীঘটিত কারণে এক শ্রমিককে মারধর করায় স্থানীয় যুবক সুমন কাজীকে শায়েস্তা করতে এ নাশকতা করেছে নির্মাণ শ্রমিকরা। পুরো ঘটনার পরিকল্পনায় ছিলেন চাখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য দীপু দত্ত। গতকাল সোমবার বিকেলে বরিশালের পুলিশ সুপার মারুফ হোসেন তার কার্যালয়ে ব্রিফিং করে বলেন, বানারীপাড়ায় একদল দুর্বৃত্ত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর নির্মাণাধীন ঘরের ২৬টি পিলার ও একটি ঘরের দেয়ালের আংশিক ভেঙে ফেলেছে। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তারা পিলার ও ঘরের দেয়াল ভাঙার কথা স্বীকার করেছেন।

বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রামে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দুই একর খাসজমিতে ৬৫টি ঘর নির্মাণ করা হচ্ছে। গত ২১ ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে ওঠে শ্রমিকরা ১২টি ঘরের ২৬টি পিলার ভাঙা দেখতে পান। ওই ঘটনায় সাকরাল গ্রামের যুবক সুমন কাজীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে পরদিন বানারীপাড়া থানায় মামলা করেন চাখার ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. বাদশা। থানা পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করেছে বলে জানান পুলিশ সুপার।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102