প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ফটো সাংবাদিক রুবেল পারভেজের মা রেনু বেগমের ইন্তেকাল | প্রিয় বরিশাল ফটো সাংবাদিক রুবেল পারভেজের মা রেনু বেগমের ইন্তেকাল | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

ফটো সাংবাদিক রুবেল পারভেজের মা রেনু বেগমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
ফটো সাংবাদিক রুবেল পারভেজের মা রেনু বেগমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :: দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার ফটো সাংবাদিক পারভেজ রুবেলের মা রেনু বেগম আর নেই। সোমবার দিনগত গভীর রাতে নগরীর রাজ্জাক স্মৃতি কলোনীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩। তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা নামাজ বাদ জোহর নগরীর কেডিসি সড়কে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, মহানগরের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান খসরু, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল, হাবিবুর রহমান টিপু, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. মীর জাহিদুল কবির, আ’লীগ নেতা টুটুল চৌধুরী, আমাদের বরিশাল পত্রিকার প্রকাশক-সম্পাদক এসএম রফিকুল ইসলাম, ১০নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাস, আজিজুর রহমান শাহীন, ছাত্রলীগ নেতা জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজা শেষে মরহুমাকে নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102