প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে দাম বেড়েছে তেল, চিনি, পেঁয়াজ ও মাছের | প্রিয় বরিশাল বরিশালে দাম বেড়েছে তেল, চিনি, পেঁয়াজ ও মাছের | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

বরিশালে দাম বেড়েছে তেল, চিনি, পেঁয়াজ ও মাছের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মার্চ, ২০২১
বরিশাল দ্রব্য মূল

সরকারের বেঁধে দেওয়া দামের তোয়াক্কা না করে বরিশাল নগরীতে তেলের দাম বেড়েই চলছে। সঙ্গে বেড়েছে চিনি ও পেঁয়াজের দাম। শুক্রবার (৫ মার্চ) নগরীর বাজার রোড ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

বাজারে দেখা যায়, এক মুদি দোকানে চিনি খুচরা ও প্যাকেটজাত প্রতি কেজি ৭৫ টাকা বিক্রি করতে দেখা গেল। অথচ পাশের দোকানেই চিনি খুচরা ৬৬ টাকা ও প্যাকেটজাত ৭০ টাকা করে পাওয়া যাচ্ছিল।

একই বাজারে সয়াবিন তেল খুচরা কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা দরে। মেসার্স জয়কালী ভাণ্ডারে সয়াবিন তেল খুচরা ১৩০ টাকা বিক্রি হলেও আশপাশের সব দোকানে পাওয়া গেছে ১২৮ টাকায়। নগরীর অলিগলিতে সয়াবিন তেল খুচরা বিক্রি চলছে ১৪০ টাকা দরে।

পেঁয়াজপট্টি ঘুরে দেখা গেছে, কেজি প্রতি পেঁয়াজ ৩২-৩৪ টাকা দরে বিক্রি চলছে যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৮ টাকা দরে। পেঁয়াজপট্টিতে আলু, পেঁয়াজ কিনতে আসা বিক্রেতা জামাল উদ্দিন বলেন, ১বরিশালে বাজার ব্যবস্থা মনিটরিং করার দৃশ্যমান পদক্ষেপ নেই। যে কারণে বেপরোয়া ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াচ্ছে নিজেদের খেয়ালখুশি মতো।’

এদিকে, নগরীতে মাছের দামও গত কয়েকদিন ধরে বেড়ে গেছে। এর কারণ হিসেবে জানা গেছে, ১ মার্চ থেকে দেশের পাঁচটি অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চিংড়ির সংকট তীব্র। কেজি প্রতি বিক্রি চলছে ৭০০-৮০০ টাকা। কোরাল কেজি ৭০০ টাকা, আইড় ৫০০ টাকা, শিং ৬০০ টাকা, কই ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102