প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে দৈনিক আজকের তালাশ পত্রিকার ৪র্থ বর্ষপূতি উদযাপন | প্রিয় বরিশাল বরিশালে দৈনিক আজকের তালাশ পত্রিকার ৪র্থ বর্ষপূতি উদযাপন | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

বরিশালে দৈনিক আজকের তালাশ পত্রিকার ৪র্থ বর্ষপূতি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মার্চ, ২০২১

দৈনিক তালাশ পত্রিকার ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় বরিশাল মহিলা ক্লাবে কেক কেটে ও জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে বরিশালের নবাগত জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল’র সভাপতি ও দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল, সম্পাদক ফোরামের সাধারণ সম্পাদক এবং বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন, বাংলাদেশ সম্পাদক ফোরাম,

বরিশাল’র সহ-সাধারণ সম্পাদক ও সকালের বার্তার সম্পাদক শেখ শামীম আহসান, সম্পাদক ফোরামের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক তারুন্যের বার্তার সম্পাদক নাছির আহমেদ রনি, তথ্য ও গবেষণা সম্পাদক ও বরিশালের আলো’র সম্পাদক মোস্তফা কামাল জুয়েল এবং সম্পাদক পরিষদের কোষাধ্যক্ষ ও দৈনিক তালাশের সম্পাদক মারুফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সুযোগ্য জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার উপস্থিত সুধিজনদের সাথে নিয়ে কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উলে¬খ যে, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একঝাক তুরুণ শিল্পগোষ্ঠির সমম্বয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তৃতায় সাংবাদিকদের প্রসংশা করতে গিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে সাংবাদিকদের অনুরোধ জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কাজী নাসির উদ্দিন বাবুল তার বক্তব্যে আগামী দিনে তাদের কলমের মাধ্যমে স্বাধীনতার স্বপক্ষের কথা তুলে ধরার সকল সাংবাদিকদের অনুরোধ জানান।

তিনি বলেন, আমাদের লিখনীতে কোনো মানুষ যেনো ক্ষতিগ্রস্থ না হয়, সেদিকে লক্ষ রেখে সম্পাদকদের প্রকাশনা কাজটি পরিচালনা করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এসএম জাকির হোসেন তার বক্তব্যে তরুণ সংবাদকর্মীদের আগামী দিনের সঠিক পথ চলার গঠনমূলক পরামর্শ দেন। উপস্থিত বক্তারা দৈনিক তালাশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের নবাগত সুযোগ্য জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন হায়দার, বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল’র সভাপতি ও দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল ও সম্পাদক ফোরামের সাধারণ সম্পাদক এবং বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেনসহ অন্যান্যরা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102