প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সিনেমার দৃশ্যে দীঘির হাতে বোতলের মাইক্রোফোন | প্রিয় বরিশাল সিনেমার দৃশ্যে দীঘির হাতে বোতলের মাইক্রোফোন | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সিনেমার দৃশ্যে দীঘির হাতে বোতলের মাইক্রোফোন

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শনিবার, ৬ মার্চ, ২০২১
সিনেমার দৃশ্যে দীঘির হাতে বোতলের মাইক্রোফোন

চলচ্চিত্র পরিচালক দেলোয়ার হোসেন ঝন্টু তার সর্বশেষ সিনেমা ‘তুমি আছো তুমি নেই’র ট্রেলার প্রকাশ করেছেন সম্প্রতি। এটি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েছে মানহীন গল্প ও নির্মাণের অদক্ষতার অভিযোগে।

ট্রেলার প্রকাশের পর তুমুল জনপ্রিয় শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া দীঘিকেও করেছে সমালোচিত ট্রেলারে তার উপস্থাপনা দেখে। আলোচনায় এসেছে একটি গানের দৃশ্যও। যেখানে দীঘিকে দেখা যাচ্ছে শাড়ি পড়ে মাইক্রোফোন হাতে গান গাইছেন। সেই দৃশ্যে দীঘির হাতে আদতে কোনো মাইক্রোফোনই নেই। যা তিনি ধরে আছেন সেটি একটি প্লাস্টিকের বোতলের ওপর কালো কস্টেপ মেরে তৈরি করা।

এই দৃশ্যের স্ক্রিনশট এরইমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। যে গানটিতে দীঘি অভিনয় করলেন সেটিও নকল। ট্রেলারে গানের দুই লাইন শুনেই বোঝা গেল এর সুর নব্বই দশকের সুপারহিট হিন্দি সিনেমা ‘দিল’র ‘নিদ নাহি আয়ে’ গানের হুবহু কপি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102