প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ভাঙ্গা মহাসড়কে প্রশাসনের লোক পরিচয়ে ছিনতাই | প্রিয় বরিশাল ভাঙ্গা মহাসড়কে প্রশাসনের লোক পরিচয়ে ছিনতাই | প্রিয় বরিশাল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর

ভাঙ্গা মহাসড়কে প্রশাসনের লোক পরিচয়ে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কে প্রতিনিয়ত ভূয়া প্রশাসনের লোক পরিচয়ে ছিনতাই হচ্ছে। প্রায়শই ঘটছে এমন ঘটনা। মঙ্গলবার (৯ মার্চ) বিকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্বসদরদী বটতলা নামক স্থান থেকে ভূয়া আইনের লোক পরিচয় দিয়ে রিক্সা থেকে এক মহিলা যাত্রীকে নামিয়ে মাদকের অভিযোগ দিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়।

পরে ওই মহিলাকে ভাঙ্গা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কাঠালবাড়ী ফেরিঘাটের কাছাকাছি স্থানে নিয়ে দুইটি এন্ড্রয়েড মোবাইল, একটি গলায় থাকা ব্যবহিৃত স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল ভয় দেখিয়ে জোরপূর্বক খুলে নিয়ে যায়। ভুক্তভোগী ওই মহিলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামের ইমদাদ হোসেনের স্ত্রী।

এ ঘটনায় আসিয়ার বড় বোন চুমকি বেগম বার্তা বাজারকে জানান, আমার বোন কিছু বলতে রাজি হচ্ছে না সে ভয় পেয়েছে। আসিয়া আমার বাড়ী ঘারুয়া থেকে ভ্যান যোগে বাবনা তলা যাচ্ছিল। পথিমধ্যে পূর্বসদরদী বটতলা নামক স্থানে পৌঁছালে পিছন থেকে একজন মোটরসাইকে এসে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে নামিয়ে থানায় যেতে হবে বলে উঠিয়ে নিয়ে যায়।

পরে তার কাছ থেকে দু’টি এন্ড্রয়েড মোবাইল, স্বর্ণের একটি চেইন, একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে পথে ফেলে যায়। আমরা এ নিয়ে আর বাজাবাজি করবো না মামলাও করবো না। মাল গেছে গেছে জীবন তো ফিরে পেয়েছি।

এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) বিকাশ মন্ডল বার্তা বাজারকে বলেন, ঘটনাটি আমারা শুনেছি। তবে তারা কোন অভিযোগ দেননি। তবে আমরা আগের মামলার সঙ্গে এ বিষয়টিও আমলে নিয়ে চক্রটিকে ধরার চেষ্টা চালাচ্ছি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102