প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে সাবমেরিন ক্যাবলসহ গ্রেফতার ৪ | প্রিয় বরিশাল বরিশালে সাবমেরিন ক্যাবলসহ গ্রেফতার ৪ | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

বরিশালে সাবমেরিন ক্যাবলসহ গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
বরিশালে সাবমেরিন ক্যাবলসহ গ্রেফতার ৪

বরিশাল নগরে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার সাবমেরিন ক্যাবলসহ (তামার তার) চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকরা হলেন- বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি সড়ক এলাকার রমজান হাওলাদার (২২), বটতলা জোড়াপোল সংলগ্ন এলাকার মো. রানা হাওলাদার (২২), বটতলা এলাকার মো. আরিফ মোল্লা (২৬) ও তালতলী এলাকার মো. জলিল মল্লিক (৪৫)।

বুধবার (১৭ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

এর আগে ডিবির পরিদর্শক মো. আব্দুর রহমান মুকুলের নেতৃত্বে একটি টিম নগরের ২৫ নম্বর ওয়ার্ডস্থ ধোপাবাড়ি সড়কে বরের ভিটা নামক স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৭৩ কেজি সাবমেরিন ক্যাবলের খন্ড, ১৫০ কেজি তামার তার ও ৩৮ কেজি অ্যালুমিনিয়াম তার এবং আটটি সাবমেরিন ক্যাবলের খোলা কাটা পাইপ উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় মামলা দায়ের শেষে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে নেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102