প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নৈশকোচে ডাকাতি : চালক-সুপারভাইজার গ্রেফতার | প্রিয় বরিশাল নৈশকোচে ডাকাতি : চালক-সুপারভাইজার গ্রেফতার | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

নৈশকোচে ডাকাতি : চালক-সুপারভাইজার গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
নৈশকোচে ডাকাতি : চালক-সুপারভাইজার গ্রেফতার

কুমিল্লায় খাদিজা ভিআইপি পরিবহন নামের একটি যাত্রীবাহী নৈশকোচে ডাকাতির ঘটনায় চালক ও সুপারভাইজারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) গভীর রাতে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে ভুক্তভোগী বাসযাত্রী বান্দরবান জেলার আলীকদম থানার আবুল কালাম বাদী হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় বাসের চালক আবু তালেব (৫২), সুপারভাইজার আরিফুর রহমান (৪৮), হেলপার রফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

বাসের যাত্রী ঢাকার নিউ জুরাইন এলাকার বাসিন্দা রাব্বি (২৮), কক্সবাজার জেলার চকরিয়া থানার ওবায়েদুল্লাহ (২৫), ভোলার দৌলত খানের বাসিন্দা ইসমাইল (২৮), আলী কদমের বৃষ্টি বেগম ও আবুল কালাম জানান, ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী খাদিজা ভিআইপি পরিবহনের (১৫-৪০৭২) নৈশকোচ ৩০ জন যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে যাত্রা করে। গভীর রাতে বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় তাজমহল হোটেলে যাত্রা বিরতি করে। পুনরায় বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে ওই হোটেল থেকে কিছু দূর গিয়ে লাইট বন্ধ করে চারজন লোক ওঠায়।

একপর্যায় সংঘবদ্ধ যাত্রীবেশী ডাকাতদল চালককে আসন থেকে তুলে নিজেদের মধ্যে একজন বাসটির নিয়ন্ত্রণ হাতে নেয়। অন্যান্য ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মূল্যবান স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে গাড়ি থেকে নেমে যায়। এ সময় চালক-সুপারভাইজারের রহস্যজনক আচরণে ভুক্তভোগী যাত্রীরা বাসটি থামিয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে ফেনী হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে। পরে যাত্রীসহ বাসটিকে কুমিল্লা জেলা পুলিশকে বুঝিয়ে দেয়।

এ বিষয়ে মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান বলেন, ‘সিসি টিভির ফুটেজ, যাত্রীদের বক্তব্য ও আটককৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য অনেকটা উন্মোচিত হয়েছে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102