প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাবাকে হত্যার দায়ে ছেলের প্রাণদণ্ড | প্রিয় বরিশাল বাবাকে হত্যার দায়ে ছেলের প্রাণদণ্ড | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বাবাকে হত্যার দায়ে ছেলের প্রাণদণ্ড

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
বাবাকে হত্যার দায়ে ছেলের প্রাণদণ্ড

ভোলায় আব্দুল মুনাফ সাজি নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তার ছেলেকে প্রাণদণ্ড ‍দিয়েছে আদালত।

ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আবু সায়েদের বাড়ি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-১ গ্রামে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ২৩ অগাস্ট বিকালে বাড়ির সামনে সায়েদ তার বাবা মুনাফ সাজির পথ রোধ করে শাবল দিয়ে মাথায় আঘাত করেন।

পরে মুনাফকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে এবং পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ায় পথে ২৫ অগাস্ট বিকালে মুনাফের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে আবদুর রব সায়েদকে আসামি করে ভোলা থানায় মামলা দায়ের করেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102