প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আ.লীগ নেতার বাসায় ডাকাতি, ৫৮ লাখ টাকা লুট | প্রিয় বরিশাল আ.লীগ নেতার বাসায় ডাকাতি, ৫৮ লাখ টাকা লুট | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

আ.লীগ নেতার বাসায় ডাকাতি, ৫৮ লাখ টাকা লুট

উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
আ.লীগ নেতার বাসায় ডাকাতি, ৫৮ লাখ টাকা লুট

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেরনিয়াবাতের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ পৌনে ৮ লাখ টাকা এবং ৫০ লাখ টাকা মূল্যের পৌনে ৭ ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব সমরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নগদ পৌনে ৮ লাখ টাকা এবং ৫০ লাখ টাকা মূল্যের পৌনে ৭ ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।

গোলাম মোস্তফার ছোট ভাই লাবলু সেরনিয়াবাত জানান, রাত ২টার দিকে গোলাম মোস্তফা ঘুমাতে যান। রাত ৩টার দিকে ঘরের গ্রিল কেটে ভবনে প্রবেশ করে তিন জন দুর্বৃত্ত। তারা গোলাম মোস্তফাকে মারধর করে এবং ভয় দেখিয়ে মোস্তফা ও তার স্ত্রীর চোখ বেঁধে ফেলে। তারা চিৎকার দিতে গেলে বড় ক্ষতি করবে বলে হুঁশিয়ারি দেয় দুর্বৃত্তরা। ভয়ে দুজনই চুপচাপ ছিল।

এরপর ঘরের মধ্যে রাখা পৌনে ৮ লাখ টাকা এবং পৌনে ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে ডাকাতরা চলে যায়। পরে গোলাম মোস্তফা ও তার স্ত্রীর চিৎকারে অন্যরা জানতে পারে। তবে ভবনের অন্য একটি কক্ষে থাকা তার ছেলে ডাকাতির সময় কিছুই টের পায়নি।

পৌনে ৮ লাখ টাকার মধ্যে পৌনে ৩ লাখ টাকা ১০ টাকার চালের ডিলারশিপের এবং বাকি ৫ লাখ টাকা জমি কেনার জন্য বাড়িতে রাখা ছিল বলে দাবি মোস্তফার।

গৌরনদী থানার পরিদশক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102