প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মোটরসাই‌কেল কিন‌তে এ‌সে চু‌রি | প্রিয় বরিশাল মোটরসাই‌কেল কিন‌তে এ‌সে চু‌রি | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

মোটরসাই‌কেল কিন‌তে এ‌সে চু‌রি

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
মোটর সাই‌কেল চু‌রি

বাহাদুর হোসেন বলেন, ‘আমতলার স্বাধীনতা পার্কের উত্তর পাশে এসে মোটরসাইকেলটি ওই ব্যক্তিকে দেখাই। প্রথমে তিনি আমাকে নিয়ে মোটরসাইকেলটি চালিয়ে দেখেন। পরে তিনি বাইক কিনবেন না জানিয়ে আমাকে নামিয়ে দেন। কিন্তু পরক্ষণেই নিজে না নেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে সোজা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যান।’

ফেসবুক পোস্টে দিয়েছিলেন মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন। এর সূত্র ধরে কিনতে আসেন এক ব্যক্তি। পরে চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন তিনি।

বুধবার সন্ধ্যায় এমন অভিনব চুরির ঘটনা ঘটেছে বরিশালের ১৩ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে।

এ ঘটনায় ব‌রিশাল কোতোয়ালী ম‌ডেল থানায় মামলা ক‌রে‌ছেন ভুক্তভোগী বাহাদুর হোসেন। তিনি ঝালকাঠির নলছিটি দপদপিয়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, কিছু দিন আগে নিজের ফেসবুক আইডি থেকে একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মডেলের মোটরবাইকটি বিক্রির বিজ্ঞাপন দেন বাহাদুর হোসেন। নীল রংয়ের বাইকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল ৪৪-৩৪৭০।

মামলা সূত্রে আরও জানা যায়, বাইকটি কেনার জন্য ‘Tarikul Islam’ নামের একটি ফেসবুক আইডি থেকে এক ব্যক্তি যোগাযোগ করেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বরিশালের আমতলা মোড়ে বাইকটি দেখানোর জন্য আসেন বাহাদুর হোসেন। পরে চালানোর উদ্দেশ্যে বাইকটি নিয়ে চলে গেলেও আর ফেরেননি ওই ব্যক্তি।

ভুক্তভোগী বাহাদুর হোসেন বলেন, ‘আমতলার স্বাধীনতা পার্কের উত্তর পাশে এসে মোটরসাইকেলটি ওই ব্যক্তিকে দেখাই। প্রথমে তিনি আমাকে নিয়ে মোটরসাইকেলটি চালিয়ে দেখেন। পরে তিনি বাইক কিনবেন না জানিয়ে আমাকে নামিয়ে দেন। কিন্তু পরক্ষণেই নিজে না নেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে সোজা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যান।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলটি উদ্ধার ও বাই‌ক নি‌য়ে পলাতককে গ্রেপ্তা‌রে চেষ্টা চলছে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102