প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ঋণ খেলাপির দায়ে নলছিটিতে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | প্রিয় বরিশাল ঋণ খেলাপির দায়ে নলছিটিতে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | প্রিয় বরিশাল
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

ঋণ খেলাপির দায়ে নলছিটিতে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
ঋণ খেলাপির দায়ে নলছিটিতে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঋণ খেলাপির অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর সিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন।

তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ব্যাংকে ঋণ খেলাপি থাকায় কুশঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর সিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন।

তিনি আরও জানান, কুশঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজনের প্রার্থীতা বৈধ হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর সিকদার বলেন, ব্যাংকের ঋণের পুরো টাকা পরিশোধ করা হয়েছে। আশা করছি আপিলে প্রার্থীতা ফিরে পাবো।

প্রসঙ্গত উল্লেখ্য আগামী ১১ এপ্রিল নলছিটি উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102