প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা | প্রিয় বরিশাল বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
বাল্যবিয়ের আয়োজন

বরিশালের গৌরনদী উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ভীমেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের প্রবাসী আকবার সরদারের মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর (১৬) সঙ্গে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার ফাসিয়াতলা গ্রামের মোশারফ সরদারের ছেলে সোহাগ সরদারের শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়।

বাল্যবিয়ের খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন।

এ সময় কনের বয়স কম হওয়ায় তার বাবা আকবার সরদারকে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায়সহ লিখিত মুচলেকা নেওয়া হয়। একইসঙ্গে বর পক্ষকে মোবাইল ফোনে বরযাত্রী নিয়ে আসতে বারণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102