প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে করোনা: কুয়াকাটা ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা | প্রিয় বরিশাল করোনা: কুয়াকাটা ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

করোনা: কুয়াকাটা ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
করোনা: কুয়াকাটা ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা

করোনা সংক্রমণ রোধে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসন দরবার হলে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় পর্যটনকেন্দ্র কুয়াকাটার সব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

১ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসন দরবার হলে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। করোনা মোকাবিলায় সরকার ঘোষিত ১৮ দফা বাস্তবায়নের জন্য সভায় সংশ্লিষ্ট সব দপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।

জেলা প্রশাসক জানান, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। পর্যটনকেন্দ্র হওয়ায় কুয়াকাটায় দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক আসে। বিষয়টি মাথায় রেখে ১৫ দিনের জন্য কুয়াকাটার সব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে

জেলা প্রশাসনের এ ঘোষণার পরপরই কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সৈকতসহ গোটা পর্যটন এলাকায় মাইকিং করে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক জানান, তারা ইতোমধ্যে কুয়াকাটার আবাসিক হোটেল ও রেস্তোরাঁ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছেন।

কুয়াকাটা হোটেল-মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব শরীপ বলেন, ‘আমরা এখানকার সকল হোটের মালিকদের সরকারের ঘোষণা জানিয়ে দিয়েছি। পাশাপাশি অগ্রিম বুকিং যা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102