প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে শিবির এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম | প্রিয় বরিশাল শিবির এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম | প্রিয় বরিশাল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

শিবির এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১১ এপ্রিল, ২০২১
শিবির এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম

জামাত শিবির যেভাবে এদেশে রাজনৈতিক ফিল্ড তৈরি করেছিল ঠিক একই ভাবে “হেফাজতে ইসলাম” নামক দলটি নিজেদের রাজনৈতিক ফিল্ড তৈরি করছে৷ যারা জামাতে ইসলামি-দের ফিল্ড মেকিং পলিসি সম্পর্কে ধারনা রাখেন তারা এই বিষয়ে এখন মিল পাবেন৷

এরা প্রথমেই ধর্মীয় আবেগ অনুভূতি মানুষের সামনে দাড় করাবে৷ বুঝাবে এরা চায় ইসলামী শাসন, আল্লাহর শাসন, এরা পাঁচ ওকাক্ত নামায পরে, কথা বার্তা অমায়িক, আচার আচরন ছাত্রলীগ-ছাত্রদলের মত উগ্র না৷ এরা দরিদ্র কিন্তু মেধাবী ছাত্রদের সুন্দর পড়ার রুটিন করে দেয়, খরচ চালায়৷ আলহামদুলিল্লাহ সবি ভাল৷ একসম যখন বুঝে এরা ঐসকল ছাত্রদের ক্যাপচার করে নিয়েছে তখন হালকা ডোজে জিহাদ শেখায়৷ আস্তে আস্তে ডোজ বাড়তে থাকে৷

তাদের চির প্রতিদন্ডি আওয়ামীলীগ সম্পর্কে ধারনা দিতে থাকে এরা কাফের, এরা মুর্দাদ, এরা মুসলমানদের দুইভাগ করেছে( পূর্বপাকিস্থান-পশ্চিমপাকিস্থান থেকে বাংলাদেশ)৷ আওয়ামিলীগ করা মানেই কাফের মুর্দাদ হয়ে যাওয়া ব্লা ব্লা ব্লা৷

সেইম একই ভাবে এগিয়ে যাচ্ছে হেফাজত৷ কারন জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, তাহলে এরা যাবে কই? জামাতে ইসলামির সাথে হেফাজতের সাংগঠনিক কিছু অমিল রয়েছিল যাকে তারা বলে আকিদাগত পার্থক্য৷ কিন্তু উভয় দলের এখন উভয়কে দরকার৷ এক হয়ে গেছে৷ ফলশ্রুতিতে একই পদ্ধতিতে আবার মাথাচাড়া দেয়ার চেস্টা করছে৷

৯০% ভাগ মুসলমানের দেশে ধর্মীয় আবেগ টা ব্যাবহার করাটা খুব সহজ৷ কারন এদেশিও মুসলমানেরা ধর্মের কিছু জানুক না জানুক ধর্ম টাকে অনেক ভালবাসে ভয় পায় শ্রদ্ধা করে৷ তাই প্রিয় নবির সুন্নতি হালতে কাউকে কিছু বলতে শুনলেই সেটাকেই বিশ্বাস করে৷ আর এভাবেই ব্যবসা করে যাচ্ছে লালশালুরা৷

মস্টার মাইন্ড এর বাংলা ব্লগ । bangla blog | সামহোয়্যার ইন ব্লগ – বাঁধ ভাঙ্গার আওয়াজ

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102