প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নগরীতে প্রকাশ্যে হিটস্টোকে এক রিক্সা চালকের মৃত্যু | প্রিয় বরিশাল নগরীতে প্রকাশ্যে হিটস্টোকে এক রিক্সা চালকের মৃত্যু | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

নগরীতে প্রকাশ্যে হিটস্টোকে এক রিক্সা চালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
????????????????????????????????????

প্রিয় ডেস্ক ॥ বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডে অর্ধাশতাধিক জন সাধারনের চোখের সামনে এক মুহুর্তে হিট স্টোকে রাজা মিয়া নামের এক রিক্সা চালকের মৃত্যু ঘটেছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় এঘটনাটি ঘটে। সদররোডে বে-সরকারী ল্যাব এইড হাসপাতালের গার্ড সদস্যরা বলেন দূর্ঘটনাটির ঠিক কয়েক মিনিট আগে রিক্সা চালক তাদের ল্যাব এইডের সামনে এসে থামিয়ে দাড়ান এ সময় তিনি কয়েকবার শরীরের কাপুনী দিয়ে রাস্তায় পড়ে গেলে তাকে ধরে ল্যাব এইডের ট্রলিতে রেখে সেবা দেয়ার চেষ্টা করেন উক্ত প্রতিষ্টানের সেবিকারা।

এসময় কোতয়ালী মডেল থানার টহলরত এ.এস.আই রিয়াজুল ইসলাম রাজা মিয়াকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায় । যাওয়া পরে আবাসিক মেডিকেল চিকিৎসক ডাঃ মলয় কৃষ্ণ রিক্সা চালক রাজা মিয়াকে মৃত্যু ঘোষনা করেন বলে বিষয়টি এ.এস.আই রিয়াজুল ইসলাম নিশ্চিত করেন।

এব্যাপারে এ.এস.আই রিয়াজ বলেন ল্যাব এইডে রাখা অবস্থায় রাজা মিয়ার মেয়ে মাহিনুর ও ছেলে ইমন দ্রুত সংবাদ পেয়ে তারা চলে আসলে তাদেরকে সাথে নিয়ে সদর হাসপাতালে নিয়ে যাই। পড়ে সেখানে বসে ছেলে ও মেয়ের কাছে তাদের পিতার লাশ হস্তান্তর করা হয়।
জানা গেছে রাজা মিয়া নগরীর বগুড়া রোড অপসোনিন মেডিসিন ফেক্টরি কারখানা এলাকায় তারা বসবাস করেন।

উল্লেখ্য বেশ কিছুদিন যাবৎ প্রচন্ড গরম ও তাপদায়ে নগরীর মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। বরিশাল আবহাওয়া দপ্তরের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান গতকাল সোমবার বরিশালে তাপমাত্রা ছিল ৩৭. ৫ ডিগ্রি সেলসিয়াস। এবং রোববার ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

 

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102