প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে এবার বরিশালে চালু হয়েছে ভ্রাম্যমাণ মানবতার বাজার | প্রিয় বরিশাল এবার বরিশালে চালু হয়েছে ভ্রাম্যমাণ মানবতার বাজার | প্রিয় বরিশাল
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে বরিশালে ফেক আইডির প্রেমের ফাঁদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্ছাস কর্মকারের ঝুলন্ত মরদেহ সাংবাদিক বরকত হোসেন মৃধার চাচার কুলখানি অনুষ্ঠিত

এবার বরিশালে চালু হয়েছে ভ্রাম্যমাণ মানবতার বাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৯ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক॥ ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দু মুঠো খাবার জুটুক প্রতিটি ঘরে’এই স্লোগান কে সামনে রেখে বরিশালে চালু হয়েছে ভ্রাম্যমাণ মানবতার বাজার। প্রতিদিন এ বাজার থেকে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও আটাসহ সবজি বিনামূল্যে নিতে পারবেন তিন থেকে চারশ অস্বচ্ছল ও অসহায় পরিবার।

এছাড়া ঈদের জন্য সেমাই, চিনি ও দুধ এখান থেকে দেওয়া হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত এ ভ্রাম্যমাণ বাজার চলবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ বাজারের আয়োজক বাসদের বরিশাল জেলা শাখা।

রোববার (০৯ মে) বেলা ১১ টার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ ভ্রাম্যমাণ মানবতার বাজারের কার্যক্রম শুরু হয়।

এখান থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এক এক করে তাদের ব্যাগ নিয়ে ভ্যানের উপর রাখা চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, আটা, সবজি ও ঈদের জন্য সেমাই, চিনি, দুধ নিয়ে যাচ্ছে। এতে খুব খুশি অস্বচ্ছল ও অসহায় পরিবার গুলো।

আয়োজকরা জানান, বরিশালে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরপরই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ( বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে নির্ধারিত স্থানে অস্থায়ীভাবে মানবতার বাজার চালু করা হয়। প্রথমধাপে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবতার বাজার চালু রাখা হয়। তারই ধারাবাহিকতায় আজ থেকে নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ভ্রাম্যমাণ মানবতার বাজারের মাধ্যমে অসহায় অস্বচ্ছল পরিবার কে তাদের দৈনন্দিন বাজার পৌঁছায়ে দিচ্ছে বাসদ কর্মীরা।

আয়োজক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ( বাসদ) বরিশাল জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন ও সদস্য সচিব ডাক্তার মনিষা চক্রবর্তী জানান, ভ্রাম্যমাণ মানবতার বাজারের মাধ্যমে বরিশাল নগরীতে ঘুরে ঘুরে অস্বচ্ছল ও অসহায় পরিবারের মানুষের জন্য চাল,ডাল,আলু ,আটাসহ সবজি বিনামূল্যে বিতরণ করা হবে। আপতত এ বাজারের কার্যক্রম ঈদের আগের দিন পর্যন্ত চলবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের পর আবারও মানবতার বাজার চালু করা হবে বলেও জানান তারা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102