প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নগরীতে গৃহবধু নিখোঁজ: দিশেহারা পরিবার | প্রিয় বরিশাল নগরীতে গৃহবধু নিখোঁজ: দিশেহারা পরিবার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

নগরীতে গৃহবধু নিখোঁজ: দিশেহারা পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মে, ২০২১

প্রিয় ডেস্ক ॥ বরিশাল নগরীর গোরস্থান রোডস্থ আদর্শ স্কুল সংলগ্ন এলাকা থেকে সাবরিনা আক্তার খুকু (৩৮) নামে এক মহিলা নিখোঁজ হয়েছেন।

তিনি ৯ মে রবিবার নিজ বাসায় তার ছেলের কাছে নগরীর মেডিনোভা হসপিটালে যাওয়ার কথা বলে আনুমানিক সকাল ৯.৩০মিনিটের দিকে বাসা থেকে বের হয়।

এরপর বিকেল পর্যন্ত কোন খোজ না পেয়ে তার স্বামী, ও সাবরিনা আক্তার খুকুর মা- বোনেরা নগরীর বিভিন্ন স্থানে খোঁজ ও তার ফোনে ফোন করে কিন্তু কোথায় তার হদিস মিলে না।

সাবরিনা আক্তার খুকুর বাসা থেকে গতকাল ভোর পর্যন্ত অপেক্ষা করার জন্য তার স্বামীকে বলা হয়। এরপর ২৪ ঘন্টা অতিবাহিত হলেও তার খোঁজ না পেয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় তার স্বামী একটি নিখোঁজের সাধারন ডায়রি করে।

তদন্তভার দেয়া হয় তদন্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসানকে তিনি সরজমিনে গিয়ে ‘নিখোঁজ ব্যক্তিকে খুজে বের করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত থাকবে বলে আশ্বাস দেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102