প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল বিভাগে ডায়রিয়ায় ১৯ মৃত্যু আক্রান্ত অর্ধলক্ষ | প্রিয় বরিশাল বরিশাল বিভাগে ডায়রিয়ায় ১৯ মৃত্যু আক্রান্ত অর্ধলক্ষ | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশাল বিভাগে ডায়রিয়ায় ১৯ মৃত্যু আক্রান্ত অর্ধলক্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মে, ২০২১

প্রিয় ডেস্ক ॥ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চারমাস ৯ দিনের ব্যবধানে বিভাগে ৫০ হাজার ৩৮৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

রোববার (০৯ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি বলেন, ৪০টি উপজেলায় শুরুতে ১৮টি উপদ্রুত অঞ্চল চিহ্নিত করে মেডিক্যাল টিম কাজ করেছে। বর্তমানে এলাকা বাড়িয়ে ২৭টি করা হয়েছে।

এসব অঞ্চলে ৪০৫টি মেডিক্যাল টিম ডায়রিয়া প্রতিরোধে কাজ করছে। স্বাস্থ্য দফতর থেকে মানুষকে সচেতন করতে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ মে পর্যন্ত বরিশাল জেলায় ছয় হাজার ৭৬৭ জন,

পটুয়াখালীতে ১০ হাজার ৫৫১ জন, ভোলায় ১৩ হাজার ১১৫ জন, পিরোজপুরে ছয় হাজার ৪১২ জন, বরগুনায় সাত হাজার ৯৪৪ জন, ঝালকাঠিতে পাঁচ হাজার ৫৯৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিভাগে এখন পর্যন্ত মোট ১৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশাল জেলার পাঁচজন, পটুয়াখালীর সাতজন, ভোলায় দুইজন এবং বরগুনায় পাঁচজন। এদিকে মোট আক্রান্তের মধ্য থেকে ৪৯ হাজার ৫৫৬ জন রোগী সুস্থ হয়েছেন।

বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, আক্রান্তের সংখ্যা পর্যায়ক্রমে শূন্যের কোটায় চলে আসবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে এবং মানুষ সচেতন হয়েছে বিধায় দিন দিন আক্রান্তের সংখ্যা কমছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102