প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সেরা করদাতার তালিকায় বিনোদন জগতের ৬ তারকা | প্রিয় বরিশাল সেরা করদাতার তালিকায় বিনোদন জগতের ৬ তারকা | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

সেরা করদাতার তালিকায় বিনোদন জগতের ৬ তারকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
সেরা করদাতার তালিকায় বিনোদন

প্রতি বছরের ন্যায় জাতীয় রাজস্ব বোর্ড এবারও সেরা ১৪১ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে। গত মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে এনবিআর। এবারের তালিকায় এসেছে বিনোদন অঙ্গনের ৬ তারকার নাম। গতবারের মতো এবারও সেরা করদাতার তালিকায় নাম এসেছে শাকিব খান, তাহসান খান ও মমতাজ বেগমের। এছাড়া অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সংগীতশিল্পী শাহীন সামাদ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার।

উক্ত গেজেটে জানানো হয়, ২০১৯-২০২০ কর বছরে যোগ্য করদাতা হিসেবে অভিনেতা-অভিনেত্রী বিভাগে ট্যাক্স কার্ড পাচ্ছেন- শাকিব খান রানা, বিদ্যা সিনহা মিম ও রাইসুল ইসলাম আসাদ। এছাড়া গায়ক-গায়িকা বিভাগে আছেন তাহসান রহমান খান, মমতাজ বেগম ও শাহীন সামাদ। কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার।

এর পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তার স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার। থাকছে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102