প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে র‍্যাবের অভিযানে বরিশালে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | প্রিয় বরিশাল র‍্যাবের অভিযানে বরিশালে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

র‍্যাবের অভিযানে বরিশালে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১

প্রিয় ডেস্ক ॥ বরিশালে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার দিবাগত রাত পৌঁনে ১০টায় নগরীর আলেকান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দক্ষিণ আলেকান্দার মৃত নাসির খানের ছেলে সোহাগ খান (২৫) ও একই এলাকার রিফিউজি কলোনীর গোলাম শেখের মেয়ে সাথি আক্তার (২২)।

র‌্যাব জানায়, মাদক বিক্রির খবরে নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনীর মোড়ে অভিযান চালানো হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দু’জনকে আটক করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এঘটনায় র‍্যাবের ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102