প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে এসেছে করোনা ভ্যাকসিন | প্রিয় বরিশাল বরিশালে এসেছে করোনা ভ্যাকসিন | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :

বরিশালে এসেছে করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
বরিশালে এসেছে করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক :: অবশেষে বরিশালে পৌঁছাল ৩ লাখ ১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন। শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের বরিশালের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনসহ অন্যান্যরা। পরে সিভিল সার্জন কার্যালয়ের নিচতলার একটি কক্ষে ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় করোনার ভ্যাকসিন রাখা হয়।

ঢাকা থেকে পাঠানো ৩১ হাজার ২শ’ করোনার টিকা বরিশালে এসে পৌঁছেছে। পয়েন্ট ফাইভ মিলিলিটার এক ডোজ। একটি ভ্যাকসিনে ১০টি ডোজ রয়েছে। সেই হিসেবে ওই ভ্যাকসিন ৩ লাখ ১২ হাজার মানুষকে দেয়া যাবে। বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে ৫ জেলার জন্য এই ভ্যাকসিন পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, প্রথম ধাপে ঢাকা থেকে পাঠানো ৩১ হাজার ২শ’ করোনার ভ্যাকসিন গ্রহণ করি। প্রত্যেক টিকায় ১০টি ডোজ রয়েছে। পরে ওই টিকা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সংরক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, এরমধ্যে বরিশাল জেলার জন্য ১২ হাজার, ভোলা জেলার জন্য ৬ হাজার, পটুয়াখালী জেলার জন্য ৪ হাজার ৮শ’, বরগুনা জেলার জন্য ২ হাজার ৪শ’ ও ঝালকাঠি জেলার জন্য ১ হাজা ২শ’ টিকা পাঠানো হয়েছে। বাকি ৪ হাজার ৮শ’ টিকা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে মজুত রাখা হবে।

কোন জেলায় প্রয়োজন হলে সেখান থেকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন পাঠানো হবে। তবে আজ (শুক্রবার) পিরোজপুর জেলার জন্য ভ্যাকসিন আসেনি। আগামী ৩১ জানুয়ারি পিরোজপুর জেলার ভ্যাকসিন পাঠানোর কথা রয়েছে।

;

ডা. বাসুদেব কুমার দাস বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিশিল্ড নামে একটি ভ্যাকসিনে ১০টি ডোজ রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বরিশাল বিভাগের বিভন্ন জেলায় ভ্যাকসিন দানের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের বিকল্প নেই। এ নিয়ে বিভ্রান্তিতে পড়ার কোন সুযোগ নেই। ১৮ বছরের কম বয়সী ও অন্তঃসত্ত্বা নারী ছাড়া সবাইকে নিঃসংকোচে এই ভ্যাকসিন নিতে পারবেন।

বরিশালের জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ভ্যাকসিন সিভিলসার্জন কার্যালয়ের নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। নগরী ও সদর উপজেলায় চাহিদা অনুযায়ী রেখে ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঠানো হবে। উপজেলা পর্যায়ে এক থেকে দুই লাখ ভ্যাকসিন সংরক্ষনেরও ব্যবস্থা করা হয়েছে।

ডা. মো. মনোয়ার হোসেন আরও বলেন, প্রথম পর্যায়ে সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার কিছু নির্বাচিত মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তাদের তালিকা জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তবে ভ্যাকসিন দানের তারিখ এখনো নির্ধারণ হয়নি। এই টিকা দুটি ডোজে দেওয়া হবে। পয়েন্ট ফাইভ মিলিলিটার একটা ডোজ আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এটা মূলত মাংসপেশিতে দেওয়া হয়।

ভ্যাকসিন পেতে অনলাইন নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারাও টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে তালিকাভুক্ত হতে পারবেন।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102