প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত | প্রিয় বরিশাল বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এবিএম জসিম উদ্দিন (৩৭)। তিনি পটুয়াখালী জেলার টেলিখালী এলাকার বাসিন্দা ও ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন।

তিনি জানান, নিহত জসিম পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরে পৌঁছালে বিপরিত দিক দিয়ে আসা একটি বিআরটিসি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই আলমগীর।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102