প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম করলে সরাসরি বা গোপনে আমাদেরকে জানান -বিএমপি কমিশনার | প্রিয় বরিশাল সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম করলে সরাসরি বা গোপনে আমাদেরকে জানান -বিএমপি কমিশনার | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম করলে সরাসরি বা গোপনে আমাদেরকে জানান -বিএমপি কমিশনার

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুন, ২০২১

ভুক্তভোগীর প্রতি অনাস্থার নেপথ্যে কেউ থাকলে জানাবেন। কেননা বিএমপির প্রতিটি থানায় প্রতিমাসের নির্ধারিত তারিখে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

 

 

তাই কোন সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম করলে সরাসরি বা গোপনে আমাদেরকে জানান। শুক্রবার (৪জুন) বন্দর থানায় আয়োজিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। প্রধান অতিথি বলেন, ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি ; ভুক্তভোগীর কথা শুনি।

 

 

সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তাই, নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তার আহবান জানান বিএমপি কমিশনার।

 

 

এছাড়া মহামারি করোনা নিয়ে তিনি বলেন, আগের মতোই স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। এজন্য একজন ইমানদার দেশপ্রেমিক নাগরিক হিসেবে সকলেরই স্বাস্থ্যসুরক্ষার পক্ষে কাজ করতে হবে। সকলের আন্তরিক তৎপরতায় সুস্থ ও নিরাপদ নগরী উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন কমিশনার।

 

 

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবার সভাপতিত্বে, অনুষ্ঠিত উক্ত ওপেন হাউজ ডে’তে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক বলেন, লোকাল মুরব্বিদের নিয়ে যে কোন সমস্যা সামাজিকভাবে মোকাবিলা করতে চেষ্টা করুন ।

 

 

তিনি আরো বলেন, আমাদের মোবাইল নম্বর ২৪ ঘন্টার জন্য খোলা থাকে, জনগুরুত্বপূর্ণ যে-কোন বিষয়ে বেশি বেশি তথ্য দিন।উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা বলেন, আপনি নিজে আসুন অপরকে নিয়ে আসুন। ওপেন হাউজ ডের সুফল নিয়ে আশেপাশে চেনা-জানাদের মাঝে বেশি বেশি শেয়ার করুন।

 

 

 

বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহিম।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102