প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক | প্রিয় বরিশাল বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে বরিশালে ফেক আইডির প্রেমের ফাঁদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্ছাস কর্মকারের ঝুলন্ত মরদেহ সাংবাদিক বরকত হোসেন মৃধার চাচার কুলখানি অনুষ্ঠিত

বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুন, ২০২১

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন- নগরীর পলাশপুরের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩২) ও রসুলপুর কলোনির মধু গাইনের ছেলে আবুল কাসেম (২৮)।

জানা গেছে, মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার এসআই মসরুদ উদ্দিন আহমেদসহ একটি দল নগরীর পলাশপুর, মোহাম্মদপুর ও গাজিরটেক এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় সুমন হাওলাদারকে (৩২) ২শ ৫ পিস ইয়াবা ও আবুল কাসেমকে (২৮) ৫৮ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক যুবকদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102