প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের রুপাতলিতে বিদ্যুতের তারের সঙ্গে ঝুলছিলো লাইনম্যানের মরদেহ | প্রিয় বরিশাল বরিশালের রুপাতলিতে বিদ্যুতের তারের সঙ্গে ঝুলছিলো লাইনম্যানের মরদেহ | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

বরিশালের রুপাতলিতে বিদ্যুতের তারের সঙ্গে ঝুলছিলো লাইনম্যানের মরদেহ

শামীম আহমেদ
  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুন, ২০২১

বরিশাল নগরীতে খুঁটিতে কাজ শেষ করে নিচে নামার আগেই বিদ্যুতের সংযোগ দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হাওলাদার (৩০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৫ জুন) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর রূপাতলী এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে (পাওয়ার হাউস) এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্সের বরিশাল সদর স্টেশানের সদস্যরা বিদ্যুতের পোলের (পোস্ট) তারের সঙ্গে ঝুলে থাকা

ফয়সালের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা নিহত লাইনম্যান ফয়সাল হাওলাদার বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, পাওয়ার হাউজ চত্বরে মই বেয়ে পোস্ট/খাম্বাতে উঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল আওলাদার। লাইন মেরামত শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হলে ওই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে সংস্কার ও আধুনিকায়ন কাজের জন্য আজ সকাল থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্তবরিশাল নগরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ছিলো। তবে বিকেল ৫টার পর কিছু এলাকায় বিদ্যুৎ এলেও এ দুর্ঘটনার পর সন্ধ্যা ৭টা পর্যন্ত আলেকান্দাসহ বিভিন্ন এলাকার বিদ্যুৎ আসেনি। এতে বিপাকে পড়েছেন ওইসব এলাকার সাধারণ মানুষ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102