প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিএমপি পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর | প্রিয় বরিশাল বিএমপি পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

বিএমপি পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুন, ২০২১

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে বিএমপি সদর দপ্তর, সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) এর উপস্থিতিতে স্ব স্ব চুক্তিতে স্বাক্ষর করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মনজুর রহমান পিপিএম-বার।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্বিক পুলিশিং কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, প্রান্তিক পর্যায়ে অর্থাৎ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়া এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থার আওতায় উক্ত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদরদপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের,

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ আকরামুল হাসান (ফোকাল পয়েন্ট , এপিএ বিএমপি ) , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (এস্টেট) মোঃ ইব্রাহিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102