প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনার পাথরঘাটায় সেই স্লুইসের রাস্তার কাজে অর্থ দিলেন আ,লীগ নেতা | প্রিয় বরিশাল বরগুনার পাথরঘাটায় সেই স্লুইসের রাস্তার কাজে অর্থ দিলেন আ,লীগ নেতা | প্রিয় বরিশাল
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা বাংলার ভেনিস বরিশাল সম্ভাবনার অনন্য জনপদ কুয়াকাটায় ঝিনুকের সাদা কার্পেট ও বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় বরিশালের প্রাণকেন্দ্র সদর রোডের দুই শতাব্দীর বিবর্তন

বরগুনার পাথরঘাটায় সেই স্লুইসের রাস্তার কাজে অর্থ দিলেন আ,লীগ নেতা

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুন, ২০২১

বরগুনার পাথরঘাটা উপজেলার দঃ কাঁঠালতলি ইউয়নের চার চুঙ্গা স্লুইস গেটের তীব্র স্রোতে ভেঙ্গে যাওয়া পার ও রাস্তা সংস্কারে অর্থ দিলেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ আকন।

রবিবার (৬ জুন) সকালে কাজের উদ্বোধন করেন স্থানীয়রা।

জানা গেছে, ১৯৭০ সালে বলেশ্বার নদী থেকে মাত্র দুই কিলোমিটার দুরত্বে হরের খালে বাধ দিয়ে স্লুইস গেটে নির্মান করা হয়ে। স্লুইস গেট নির্মানের পর থেকে তীব্র স্রোতে পার ভাঙ্গনের ফলে খালের দুই পারের রাস্তা ভেঙ্গে নদীতে পরিণত হয়েছে। খালের দুই ধারে বসবাস করা মানুষ দীর্ঘ দিন দরে স্লুইস গেটের পার ও রাস্তা সংস্কারের দাবী জানিয়ে আসলেও কোন ব্যবস্থা নেননি জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতোমধ্যে দুই পারের বাসিন্দাদের সতেরো জন শিশু কিশোর যুবক গ্রাস করেছে অভিশপ্ত স্লুইস। তাই নিজ অর্থায়নে স্লুইসের পার ও রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন এক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ আকন।

মিরাজ জানান, স্লুইস এর তীব্র স্রোতের ফলে দুই পার ভেঙে নদীতে পরিণত হয়েছে। মানুষ চালাচলের কোনো ব্যবস্থা নাই। স্লুইসের দুই পারের বাসিন্দারা বৃষ্টির সময় ভয়ংকর খাল সাতরে পার করে। এই স্লুইসের দুই পারে প্রায় ৫০০ মানুষ বসবাস করে। তবে পশ্চিম পারে চলাচলের ব্যবস্থা একেবারেই নেই।

তাই আমার নিজের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সহায়তা করেছি। সেইসাথে আমি বলবো এর সাথে যেসকল দপ্তর ও জনপ্রতিনিধি রয়েছেন তারা যদি এগিয়ে আসে তাহলে শুধু একটি স্লুইসই নয় দেশের প্রান্তিক মানুষের কষ্ট লাগব করা অসম্ভব কিছুই না। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলায় পরিনত করা সম্ভব।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102