প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের ইউসুফ ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত | প্রিয় বরিশাল বরিশালের ইউসুফ ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত | প্রিয় বরিশাল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালের ইউসুফ ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৭ জুন, ২০২১

রাজধানীর খিলগাঁওয়ে বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় ইউসুফ (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জানা গেছে, ইউসুফ চাকরির খোঁজে ঢাকায় এসেছেন।

তিনি বরিশাল গৌরনদী উপজেলার বাসিন্দা।
রোববার (৬ জুন) বিকেলে খিলগাঁও রেলগেট সংলগ্ন মাছ বাজার ও বাগিচা এলাকার সংলগ্ন রেললাইনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ জানান, বেশকিছু দিন আগে চাকরি চলে যাওয়ায় তিনি স্ত্রী-সন্তানকে গ্রামের বাড়ি রেখে আসেন।

এসময় তিনিও বেশ কিছু দিন গ্রামের থেকে আসেন। শনিবার (৫ জুন) তিনি চাকরির খোঁজে ঢাকায় এসেছেন। ঢাকায় তিনি পরিবার নিয়ে রাজধানীর মিটফোর্ড এলাকায় থাকতেন। পেশায় গাড়ি ছিলেন।

তিনি জানান, আজকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে পরিচয় শনাক্ত করা হয়।

তার কয়েকজন দূরসম্পর্কের আত্মীয়-স্বজন থানায় এসে মরদেহ শনাক্ত করেন। এসব কথা পুলিশকে তারাই জানিয়েছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার (৭ জুন) সকালে ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102