প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নগরীতে মুমূর্ষু ব্যাক্তিকে চিকিৎসার ব্যবস্থা করলেন সার্জেন্ট সিদ্দিক | প্রিয় বরিশাল নগরীতে মুমূর্ষু ব্যাক্তিকে চিকিৎসার ব্যবস্থা করলেন সার্জেন্ট সিদ্দিক | প্রিয় বরিশাল
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

নগরীতে মুমূর্ষু ব্যাক্তিকে চিকিৎসার ব্যবস্থা করলেন সার্জেন্ট সিদ্দিক

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১

মানবিক পুলিশ এড়িয়ে যেতে পারে না তার মানবিক দ্বায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার এর নির্দেশে সর্বদা মানবিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে বিএমপি’র প্রতিটি সদস্য। এরই ধারাবাহিকতায় ৮ই জুন রোজ মঙ্গলবার অজ্ঞান পার্টির শিকার এক মুমূর্ষু ব্যাক্তিকে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মোঃ আবু বক্কর সিদ্দিক।

ঘটনাস্থল বরিশাল নগরীর কাকলীর মোড়, পেশাগত দ্বায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট মোঃ আবু বক্কর সিদ্দিক। হঠাৎ বগুড়া রোডের মুখে এক অজ্ঞাত ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে তিনি ছুটে যান এবং কাছে গিয়ে মুমূর্ষু ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু অসুস্থ ব্যাক্তি তার নাম, ঠিকানা, মোবাইল কিছুই দিতে পারেনি। সমস্ত শরীরে ক্ষতচিহ্ন ছিল এমনকি মাথা ফেটে প্রচুর রক্তক্ষরন হচ্ছে। এমতাবস্থায় তিনি কাকলীর মোড় পুলিশ বক্সে উপস্থিত টিআই মোঃ আঃ রহীমকে বিষয়টি জানান।

টিআই মোঃ আঃ রহীমের নির্দেশে কনস্টেবল মোঃ শাহ জালালকে সাথে নিয়ে মুমূর্ষু রোগীকে চিকিৎসার জন্য দ্রুত শেরে- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন সার্জেন্ট মোঃ আবু বক্কর সিদ্দিক। কিভাবে ঐ ব্যক্তি এই নির্মম ঘটনার শিকার হয়েছেন সেটা এখনো জানা সম্ভব হয়নি।তবে ধারনা করা হচ্ছে ঐ ব্যক্তিকে কোন অজ্ঞান পার্টি নেশা জাতীয় দ্রব্য পান করিয়েছে এবং সাথে থাকা টাকা পয়সা ও মালামাল হাতিয়ে নিয়েছে।

এ বিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন,বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার মহোদয় এর নির্দেশ ও ডিসি ট্রাফিক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম সেবা মহোদয়ের নেতৃত্বে আমরা ট্রাফিক বিভাগ যানজট নিরসনের পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছি।

এরই ধারাবাহিকতায় কাকলীর মোড়ে অজ্ঞাত এক ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পরিচয় জানার চেষ্টা করেছি। কোন ভাবেই ঐ মুমূর্ষু ব্যাক্তি তার পরিচয় দিতে পারেনি তাই নিজে দ্বায়িত্ব নিয়ে দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, রাস্তায় দ্বায়িত্ব পালন করে যানজট নিরসনের পাশাপাশি মানবিক কাজের সাথে নিজের নিয়োজিত রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সময় আমাদের অনুপ্রেরণা প্রদান করেন আমি শুধু সেই অনুপ্রেরণা অনুসরণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখে জনগণের সেবা করতে পারি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102