প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে দক্ষিণাঞ্চলে করোনায় ২৪ ঘন্টায় আরো ৩৯ জন আক্রান্ত | প্রিয় বরিশাল দক্ষিণাঞ্চলে করোনায় ২৪ ঘন্টায় আরো ৩৯ জন আক্রান্ত | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
প্রিয় বরিশাল :

দক্ষিণাঞ্চলে করোনায় ২৪ ঘন্টায় আরো ৩৯ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১

দক্ষিণাঞ্চলে মঙ্গলবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় আরো ৩৯ জন সহ মাসের প্রথম ৮ দিনে করোনা আক্রান্তর সংখ্যা ২৯০ জনে উন্নীত হল। এ মাসে মৃত্যু হয়েছে দুজনের। এনিয়ে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনের সর্বমোট সংখ্যা দাড়াল ১৫ হাজার ৭৯৬ জনে। আর মৃত্যু হয়েছে ২৮৮ জনের। দক্ষিণাঞ্চলে এখনো গড় মৃত্যুহার ১.৮২%। আর গত মাসে এ অঞ্চলে মোট ৯০৩ জন আক্রান্তের মধ্যে ২১ জনের মৃত্যু হয়। যে সংখ্যাটা এপ্রিল মাসে ছিল যথেষ্ঠ ভয়াবহ। ঐ মাসে দক্ষিণাঞ্চলে ৩ হাজার ২শ জন আক্রান্তের মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছিল।

গত বছর মার্চ থেকে এপর্যন্ত শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাব সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাÑউপজেলায় ১ লাখ ৭ হাজার ৮৮৮ জনের নমুনা পরিক্ষায় ১৫ হাজার ৭৯৬ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এখনো দক্ষিনাঞ্চলে গড় সনাক্তের হার ১৪.৬৯% বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।

দক্ষিনাঞ্চলের ৬টি জেলার মধ্যে বরিশাল মহগরীর অবস্থা এখনো ঝুকিপূর্ণ। মঙ্গলবার দুপুর পর্যন্ত বরিশাল জেলায় মোট সনাক্ত ৭ হাজার ১২০ জনের মধ্যে মহানগরীতেই আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশী। আর দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত যে ২৮৮ জন করোনা সংক্রমনে মারা গেছেন, তার ১২২ জন বরিশাল জেলায় হলেও মহানগরীতেই মৃত্যু হয়েছে ৬৭ জনের। চলতি মাসের প্রথম ৮ দিনেও আক্রান্তের শীর্ষে রয়েছে বরিশাল মহানগরী। গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে যে ৩৯জন নতুন করে আক্রান্ত হয়েছেন, তার ১৬ জন বরিশাল জেলায় হলেও মহানগরীতেই সংখ্যাটা ১২। বরিশাল জেলায় এখনো করোনা সনাক্তের হার দক্ষিণাঞ্চলের তৃতীয় সর্বোচ্চ, ১৭.৪৬%। জেলাটিতে মৃত্যুহারও ১.৭১%।

বরিশাল মহানগরীর পাশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন করোনা সংক্রমনের শিকার হয়েছেন। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ৩৫৭ জন আক্রান্তের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ, ১৮.৯৩%। আর মৃত্যুহার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ, ২.১৪%।

পটুয়াখালীতে মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ, ২.২৭%। জেলাটিতে এ পর্যন্ত ২ হাজার ৩৩৬ জন আক্রান্তের মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে। তবে জেলাটিতে সনাক্তের হরা দ্বিতীয় সর্বনি¤œ, ১০.৯৫%। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্র্বোচ্চ সনাক্তের পিরোজপুরে গত ৪৮ ঘন্টায় ১৯ জন সহ এপর্যন্ত ১ হাজার ৭১৯ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৩২ জন। জেলাটিতে এ পর্যন্ত সনাক্তের হার ১৮.১৪% হলেও মৃত্যুহার ১.৮৬%।

দ্বীপজেলা ভোলাতে গত ৪৮ ঘন্টায় নতুনকরে ১১ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৯৬০ জনে। এরমধ্যে গত ২৪ ঘন্টায়ই আক্রান্ত হয়েছেন ৯জন। যা আগের দিনের তুলনায় ৪ গুনেরও বেশী। এ পর্যন্ত মারা গেছেন ২৬ জন। জেলাটিতে গড় সনাক্তে হার ১২.৯০% হলেও মৃত্যুহার ১.৩৩%।

বরগুনাতে গত ৪৮ ঘন্টায় ৭ জন সহ এ পর্যন্ত মোট ১ হাজার ৩০৬ জন করোনা আক্রান্তের মধ্যে ২৬ জনের জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে সংক্রমনের হার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ৯.৬০% হলেও মৃত্যুহার বিভাগের তৃতীয় সর্বোচ্চ, ১.৯৯%।

অপরদিকে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ৪৮ ঘন্টায় ৫৩ জন সহ এ পর্যন্ত ১৪ হাজার ২২ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। দক্ষিণাঞ্চলে সুস্থতার গড় হার এখন ৮৮.৭৭% হলেও সর্বনি¤œ অবস্থানে রয়েছে মহানগরী সহ বরিশাল জেলা। এ জেলায় সুস্থতার হার ৮৩.৮১%। আর সর্বাধীক সুস্থ হয়েছেন ঝালকাঠীতে ৯৫.৪৩%। ভোলার অবস্থান দ্বিতীয় ৯৪.২৯%। সুস্থতার হারে তৃতীয় অবস্থানে বরগুনা ৯২.৭১%

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102