প্রিয় সুহৃদ,
আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের পক্ষ থেকে আমরা একটি গবেষণা পরিচালনা করছি। এই গবেষণায় অংশ নেবার জন্য আপনাকে অনুরোধ করছি।
গবেষণা লিঙ্কঃ https://tinyurl.com/2p4k9se8
একছরের বেশি সময় ধরে চলা করোনা মহামারী আমাদের মানসিক স্বাস্থ্যে কী প্রভাব ফেলছে এবং কোন কোন উপাদান মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখছে সেটা জানতেই আমাদের এই গবেষণা। গবেষণায় প্রাপ্ত ফলাফল মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করনীয় ঠিক করতে কার্যকরি ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
এখানে আপনার মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নমালা রয়েছে। আপনার কাজ হবে এই প্রশ্নমালার প্রতিটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়া এবং নিচের উত্তরগুলোর মধ্যে যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য তাতে ক্লিক করা। এছাড়াও ডেমোগ্রাফিক, পারিবারিক এবং করোনা সম্পর্কিত কিছু প্রশ্ন আছে।
এই গবেষণায় অংশগ্রহণ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। গবেষণাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের গবেষণার নীতিনৈতিকতা কমিটি দ্বারা অনুমোদিত। সংগৃহীত তথ্য শুধুমাত্র গবেষণার কাজে ব্যবহার করা হবে এবং আপনার দেয়া সকল তথ্যই গোপনীয়ভাবে সংরক্ষণ করা হবে। আপনি চাইলে যেকোনো সময় এই গবেষণা থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার সকল তথ্য ডাটাবেস থেকে সরিয়ে নেয়া হবে।
প্রশ্নের উত্তর দেবার সময় অনুগ্রহ করে খেয়াল করুন কোন প্রশ্নের উত্তর যেন বাদ না পড়ে। এখানে কোন ভুল বা সঠিক উত্তর নেই। দয়া করে ভালোভাবে বুঝে আপনার জন্য প্রযোজ্য সঠিক উত্তরটিতে ক্লিক করূন। সম্পূর্ণ প্রশ্নমালাটি শেষ করতে আপনার আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে। কৃতজ্ঞতা স্বরূপ অংশগ্রহণকারীদের মধ্যে লটারির মাধ্যমে ১০ জনকে বিজয়ী করা হবে, যাদের প্রত্যেকে পাবেন ৫১০ টাকা (bKash) ।
আপনি যদি (ক) সকল তথ্য ও গবেষণার বিষয়বস্তু ভালোভাবে বুঝে থাকেন, (খ) আপনার বয়স ন্যুনতম ১৮ বছর হয়ে থাকে, (গ) আপনি যদি বাংলাদেশে বসবাস করেন এবং (ঘ) এই গবেষণায় অংশগ্রহণ করার সম্মতি প্রদান করেন তাহলে যোগাযোগ করুণ।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন –
পাপিয়া মাহুবুবা, এম এস শিক্ষার্থী,
এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়
ই- মেইল – mahbubapapia10@gmail.com
মোবাইল – 01926735759
অথবা
ড. আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক,
এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ইমেইলঃ azharulislam@du.ac.bd
ফোনঃ 01716449704
গবেষণার কাজে সাহায্য করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।