প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আরো কমেছে মৃত্যু ও শনাক্ত | প্রিয় বরিশাল আরো কমেছে মৃত্যু ও শনাক্ত | প্রিয় বরিশাল
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

আরো কমেছে মৃত্যু ও শনাক্ত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
বরিশাল বিভাগে আক্রান্ত ১০০ ছাড়াল, ১৭ জনই স্বাস্থ্যকর্মী

দেশে করোনাভাইরাসে কমেছে মৃত্যু ও শনাক্ত। গত এক দিনে সাত জনের মৃত্যু হয়েছে, যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত বছরের ৮ মে সাতজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৫৪ জন। গত ১ মে শনাক্ত হয়েছিলেন ৫৭১ জন এবং ২৮ এপ্রিল শনাক্ত হয়েছিলেন ৫৪৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪১৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন।

এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দেশে আরো ৫০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ১৫ জন।

প্রসঙ্গত, বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে দেশে করোনা ভ্যাকসিন দেয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার ৫টি হাসপাতালে দ্বিতীয় দিনের মতো করোনার টিকা দেওয়া হয়। এছাড়া শুক্রবার সারাদেশে পাঠানো হয় করোনার টিকা।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৯১০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ৫২২ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102