প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | প্রিয় বরিশাল বরিশালে র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :

বরিশালে র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

বরিশালে র‌্যাবের হাতে ইয়াবা ও গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। বুধবার দিবাগত রাতে নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন- বরিশালের হিজলা উপজেলার মৃত ধলু ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান (৪০) ও নগরীর বাঘিয়া এলাকার সেলিম শরীফের ছেলে হুমায়ুন শরীফ (২২)।

র‌্যাব জানায়, মাদক বিক্রির খবরে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের আমবাগান খ্রিষ্টানপাড়া এলাকা অভিযান চালানো হয়। এসময় ৫০৬ পিস ইয়াবাসহ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪২৫ গ্রাম গাঁজাসহ হুমায়ুন শরীফকে আটক করে র‌্যাব।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব-৮ এর ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বরিশাল কোতয়ালী ও বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102