প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে তালতলীতে ভাইস চেয়ারম্যান পেটালেন এক অটো শো রুমের ম্যানেজারকে! | প্রিয় বরিশাল তালতলীতে ভাইস চেয়ারম্যান পেটালেন এক অটো শো রুমের ম্যানেজারকে! | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

তালতলীতে ভাইস চেয়ারম্যান পেটালেন এক অটো শো রুমের ম্যানেজারকে!

আমতলী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুন, ২০২১

বরগুনার তালতলীতে বৃহস্পতিবার রাতে একটি অটোর ব্যাটারী নষ্ট হওয়ার অভিযোগ তুলে বোরাক অটোর শো রুমের ম্যানেজার রফিকুল ইসলামকে (২৬) ৪ কিশোর গ্যাং নিয়ে তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রফিকুল তালতলীর নিশান বাড়িয়া ইউনিয়নের বড়ই তলী গ্রামের আবু হানিফের ছেলে।

জানা গেছে, তালতলী উপজেলার দক্ষিন সদর রোডস্থ মালিপাড়া এলাকায় আল-মদিনা অটো সেন্টার শো-রুম থেকে নাজমুল নামের এক ব্যক্তি একটি অটো-বোরাক কিস্তিতে ক্রয় করেন। কিছুদিন পরে ব্যাটারির সমস্যা দেখা দিলে নাজমুল এ বিষয়ে তালতলী উপজেলা ভাইস-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাকের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পর তালতলী উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবেক ছাত্রদল নেতা মোস্তাক উপজেলা পরিষদের প্যাডে আল-মদিনা অটো সেন্টার শো-রুমের ম্যানেজার রফিকুল ইসলামকে সকল ধরণের কাগজপত্র নিয়ে ১০জুন বিকাল ৬টার মধ্যে ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত থাকার নোটিশ প্রদান করেন।

নোটিশে উপস্থিত হওয়ার উল্লেখিত সময়ের আগেই ভাইস-চেয়ারম্যান মোস্তাক তার পালিত কিশোর গ্যাংয়ের রাকিব হাসান ওরফে কসাই রাকিব, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, বাদল ওরফে ডিস বাদল ও মেহেদি হাসানসহ ৭ জনকে শো-রুমের ম্যানেজার রফিকুল ইসলামকে ধরে আনার জন্য পাঠায়। ম্যানেজার রফিক কিছুক্ষন পরে আসার কথা বললে তারা ফেরত আসে।

পরে ভাইস-চেয়ারম্যান রাত সাড়ে ৮টার দিকে কিশোর গ্যাং নিয়ে আল-মদিনা অটো সেন্টারের শো-রুমে উপস্থিত হয়ে ম্যানেজার রফিককে বেধরক মারধর করে জামার কলার ধরে টেনে হেচরে শো রুমের বাইরে এনে তার ব্যাক্তিগত অফিসে নিয়ে আসে। এসময় শো-রুমে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ ৮৬ হাজার টাকা নিয়ে যায় কিশোর গ্যাংরা। পরে স্থানীয়রা ম্যানেজার রফিককে উদ্ধার করে শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে আমতলী হাসপাতালে ভর্তি করেন।

অটো বোরক শো রুমের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, ব্যাটারি নষ্ট হওয়ায় এক অভিযোগের প্রেক্ষিতে তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং তার পালিত কিশোর গ্যাং নিয়ে আমার অফিসে উপাস্থি হয়ে আমাকে বেধরক মারধর করে আমার জামার কলার ধরে টেনে হেচরে মারতে মারতে তার অফিসে নিয়ে যায়। এসময় কিশোর গ্যাং এর সদস্যরা অফিসে রক্ষিত ৮৬ হাজার টাকা এবং গুরুত্ব পূর্ন কাগজ পত্র লুট করে নিয়ে যায়।

তালতলী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাব মুর্তি নষ্ট করার জন্য একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বোরক অটোর শো রুম থেকে যে অটো গ্রাহককে দেওয়া হয় তার ব্যাটারি নিম্ন মানের। ১০-১৫ দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। এক থেকে দেড় লাখ টাকায় অটো কিনে দরিদ্র লোক জন প্রতারিত হচ্ছে।

এ বিষয়ে এই শো রুমের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এরকম অভিযোগ পেয়ে ম্যানেজারকে নোটিশ করে অফিসে ডেকেছি। কিন্তু সে আসেনি। তাই লোক পাঠিয়ে তাকে আমার অফিসে নিয়ে এসেছি। এ ছাড়া আর কিছু নয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102