প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে কমেছে মৃত্যু ও শনাক্তের হার | প্রিয় বরিশাল বরিশালে কমেছে মৃত্যু ও শনাক্তের হার | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

বরিশালে কমেছে মৃত্যু ও শনাক্তের হার

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুন, ২০২১

 

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দু’জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং অপরজন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ২০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। ফলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত উভয়ই কমেছে এই বিভাগে।
শনিবার (১২ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন ২০ জন শনাক্ত নিয়ে এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১২ জনে। এরমধ্যে বরিশাল জেলায় নতুন শনাক্ত একজন নিয়ে মোট ৭ হাজার ১৬৯ জন, পটুয়াখালী জেলায় নতুন দুইজন নিয়ে মোট ২৩৪৩ জন, ভোলা জেলায় নতুন পাঁচজন নিয়ে মোট ১৯৭১ জন, পিরোজপুর জেলায় নতুন ১২ জন নিয়ে মোট ১৭৪৫ জন, বরগুনা ও ঝালকাঠি জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। ফলে পিরোজপুর জেলায় মোট শনাক্ত ১৩০৮ জন এবং ঝালকাঠি জেলায় মোট ১৩৭৬ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বেতাগী পৌরসভা এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সি আফজাল হোসেন করোনা আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিভাগে মোট মৃত্যু হয়েছে ২৯০ জন। মোট আক্রান্ত থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৪ হাজার ১৭০ জন।

তিনি জানান, বিগত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত উভয়ই কমেছে এই বিভাগে।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ইউনিটে মোট পাঁচজন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি একজন মৃত্যুবরণ করেন। করোনা ওয়ার্ডে এখন ৬২ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ এবং ৪৮ জন আইসোলেশনে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করা হয়। যারমধ্যে ২২ দশমিক ৩৪ শতাংশ পজেটিভ এসেছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102