প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের শিল্পপতি অমৃত লাল দের মৃত্যুবার্ষিকী | প্রিয় বরিশাল বরিশালের শিল্পপতি অমৃত লাল দের মৃত্যুবার্ষিকী | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালের শিল্পপতি অমৃত লাল দের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুন, ২০২১

বরিশালের শিল্পপতি অমৃত লাল দের মৃত্যুবার্ষিকী

দানবীর, শিক্ষানুরাগী ও বরিশালের বিশিষ্ট শিল্পপতি অমৃত লাল দে এর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এই বিশেষ দিনে পরিবারের পক্ষ থেকে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আজ সকাল ১০টায় অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত সমাধি মন্দিরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি বিজয় কৃষ্ণ দে, রাখাল চন্দ্র দে এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

অমৃত লাল দে ১৯২৪ সালের ২৭ জুন শরীয়তপুরের আঙ্গারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ধর্মপ্রাণ রাসমোহন দে এবং মা সারদা দেবী। ১৯৯৩ সালের ১৪ জুন তিনি পরলোকগমন করেন।

শৈশব ও কৈশোরে দারুণ আর্থিক সংকটের মধ্য দিয়ে বড় হওয়া অমৃত লাল দে শিক্ষার প্রতি গভীর অনুরাগ রাখতেন। তার প্রচেষ্টায় বরিশালের বিভিন্ন অঞ্চলে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। বন্ধু অনন্ত কুমার দাস এর সঙ্গে নিজ হাতে বিড়ি বিক্রি শুরু করেছিলেন তিনি, যা পরবর্তীতে দক্ষিণ বাংলার সবচেয়ে বড় কারিগরি বিড়ি কারখানায় রূপ নেয়। তার গড়া শিল্প প্রতিষ্ঠানগুলো আজ হাজারো মানুষের কর্মসংস্থান নিশ্চিত করছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102