প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ | প্রিয় বরিশাল বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

শামীম আহমেদ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুন, ২০২১

চলমান মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার দুপুর থেকে বরিশাল-ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চলাচল আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র বরিশালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, এরআগে ঢাকার সাথে দেশের দূরপাল্লার বাস ও ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়, যা মঙ্গলবার ভোর থেকে কার্যকর করা হয়েছে। এছাড়া গত ২১ জুন থেকে ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করায় সেসব জেলায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

সূত্রে আরও জানা গেছে, বিআইডব্লিউটিএ’র ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার থেকে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল থেকে কোন যাত্রীবাহি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেনা। একইভাবে ঢাকা থেকেও কোন লঞ্চ বরিশালের উদ্দেশ্যে আসবেনা।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102