প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে করোনা সচেতনতায় পুলিশের র‌্যালি | প্রিয় বরিশাল বরিশালে করোনা সচেতনতায় পুলিশের র‌্যালি | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে বরিশালে ফেক আইডির প্রেমের ফাঁদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্ছাস কর্মকারের ঝুলন্ত মরদেহ সাংবাদিক বরকত হোসেন মৃধার চাচার কুলখানি অনুষ্ঠিত

বরিশালে করোনা সচেতনতায় পুলিশের র‌্যালি

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বরিশালে করোনা সচেতনতায় পুলিশের র‌্যালি

করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতামূলক র‌্যালি করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জুন) সকালে র‌্যালির উদ্বোধন করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান। একই সঙ্গে পুলিশ সদস্যরা বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করেন এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

র‌্যালিতে ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এবং ‘বিধিনিষেধ মেনে চলি, সবার কথা চিন্তা করি’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে পুলিশ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অন্যদিকে ব্যান্ডপার্টিসহকারে মোটর শোভাযাত্রাটি জেলা স্কুল মোড় সংলগ্ন এলাকা থেকে বের হয় এবং শহরব্যাপী প্রচারণা চালানো হয়।

করোনা সচেতনতায় মাস্ক পরার গুরুত্বারোপ করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমজীবীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন। এর আগে বরিশাল মহানগরীতে জেলা প্রশাসনও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছিল।

এই অভিযানের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, করোনার বিস্তাররোধে শাটডাউন কার্যকর করার জন্য জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রথমে ব্যবসাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে, তবে পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102