প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ‘ক‌ঠোর লকডাউন’ অমান্য করায় ৫৬ জন‌কে জ‌রিমানা | প্রিয় বরিশাল বরিশালে ‘ক‌ঠোর লকডাউন’ অমান্য করায় ৫৬ জন‌কে জ‌রিমানা | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

বরিশালে ‘ক‌ঠোর লকডাউন’ অমান্য করায় ৫৬ জন‌কে জ‌রিমানা

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত ‘ক‌ঠোর লকডাউন’ অমান্য করায় বরিশালে ৫৬ জন‌কে ৩৭ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন জেলা প্রশাস‌নের ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থে‌কে ব‌রিশাল নগরী ও জেলার ১০ উপ‌জেলায় অ‌ভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

 

এসময় ৫৬ ব্যক্তি‌কে ৩৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এর ম‌ধ্যে ব‌রিশাল মহানগরী‌তে ৩৪ ব্যক্তি‌কে ১৯ হাজার ১০০ টাকা জ‌রিমানা করা হয়। এছাড়া ব‌রিশা‌লের ১০ উপ‌জেলায় ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান‌কে ১৭ হাজার ৯০০ টাকা জ‌রিমানা করা হয়।

 

ক‌রোনার সংক্রমণ রো‌ধে চলমান সাতদি‌নের বি‌ধিনি‌ষেধ বাস্তবায়‌নে এবং গণস‌চেতনতা সৃ‌ষ্টির লক্ষ্যে ব‌রিশাল জেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করা হয়।

 

এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে বলে জানিয়েছেন ব‌রিশাল জেলা প্রশাসক জসীম উ‌দ্দিন হায়দার।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102