প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে শেবাচিমে হাইফ্লো নেজালক্যানোলা প্রদান | প্রিয় বরিশাল বরিশালে শেবাচিমে হাইফ্লো নেজালক্যানোলা প্রদান | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

বরিশালে শেবাচিমে হাইফ্লো নেজালক্যানোলা প্রদান

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

বরিশালে শেবাচিমে হাইফ্লো নেজালক্যানোলা প্রদান

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবা উন্নত করতে এস আলম গ্রুপ ২০টি হাইফ্লো নেজালক্যানোলা প্রদান করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, শেবাচিম হাসপাতালের ডাঃ এইচএম সাইফুল ইসলাম এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ ও এস আলম গ্রুপের কর্মকর্তারা শেবাচিম পরিচালকের হাতে হাইফ্লো নেজাল ক্যানোলা তুলে দেন। এতে হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

আরও তথ্যের জন্য পড়ুন: বরিশাল সংবাদ

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102