প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে দক্ষিনাঞ্চলে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত | প্রিয় বরিশাল দক্ষিনাঞ্চলে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

দক্ষিনাঞ্চলে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

কঠোর লকডাউনের ১ম দিনেই বরিশালে রেকর্ড ২৮৬ জনের করোনা শনাক্ত বরিশালে কঠোর লকডাউনের ১ম দিনেই রেকর্ডসংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ‍

শনাক্তের শীর্ষে রয়েছে বরিশাল জেলা। আর এরপরেই রয়েছে পিরোজপুর। ২৪ ঘণ্টার মোট শনাক্ত সংখ্যায় কেবল এ দুই জেলাতেই আক্রান্ত হয়েছেন অর্ধেকেরও বেশি রোগী।

এছাড়া মৃত্যু ঘটেছে আরও ৬ জনের। এদের মধ্যে পিরোজপুরে ৪ জনসহ বরিশাল ও পটুয়াখালী জেলার ১ জন করে রয়েছেন। ‍এনিয়ে বিভাগে করোনায় ৩১১ জন মৃত্যুবরণ করলেন। পাশাপাশি আক্রান্তের সংখ্যায় সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৮৬ জন। ‍এর আগের ২৪ ঘণ্টায় ‍এই সংখ্যা ছিল ২০৮। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ‍এখন ১৭ হাজার ৮৮৬। ‍

এছাড়া সুস্থতা লাভ করেছেন ২৮ জন। বিভাগে মোট সুস্থতার সংখ্যা ১৫ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নুতন করে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জনের, বিপরীতে সুস্থতা লাভ করেছেন ২৬ জন। এছাড়া পটুয়াখালীতে নতুন শনাক্ত ২০ জন, ভোলায় শনাক্ত ৮, সুস্থ হয়েছেন ১ জন, পিরোজপুরে নতুন শনাক্ত ৮০, সুস্থতা লাভ করেছেন ১ জন। এছাড়া বরগুনায় ২৯ ‍এবং ঝালকাঠিতে ৬৪ জনের দেহে করোনার ‍উপস্থিতি পাওয়া গেছে।

তবে পটুয়াখালী, বরগুনা ‍এবং ঝালকাঠিতে নতুন করে সুস্থতা লাভ করেননি কোন রোগী।

প্রসঙ্গত, বিভাগে শনাক্ত ও মৃত্যুর হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102