প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পিরোজপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে মার্কেটসহ প্রেসক্লাব | প্রিয় বরিশাল পিরোজপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে মার্কেটসহ প্রেসক্লাব | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

পিরোজপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে মার্কেটসহ প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
বাবুগঞ্জে প্রতিবন্ধীর ঘরে অগ্নিকাণ্ড, মামলা তুলে নিতে প্রাণনাশের- priyo barishal

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুর প্রেসক্লাবের একাংশসহ মার্কেটের সাতটি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। শনিবার দুপুরে ১২টার দিকে পিরোজপুর শহরের প্রেসক্লাব সড়কে প্রেসক্লাব মার্কেটের জালালের তুলার গুদাম থেকে এ অগ্নিকাণ্ডের ঘটে বলে জানান পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ার কারণে নেভাবে বেগ পেতে হয়েছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে। তবে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু জানান, দুপুর ১২টার দিকে প্রেসক্লাব ভাড়াটিয়া জালালের তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন পাশের দোকান ও গোডাউনে ছাড়িয়ে পড়ে। এত ৩টি গোডাউনসহ মোট ৭টি দোকান আগুনে পুড়ে যায়। এ সময় আগুনে প্রেসক্লাবের দুই কক্ষ ও বাথরুম পুড়ে যায়।”

এ অগ্নিকাণ্ডে প্রেসক্লাব মার্কেটের ব্যবসায়ীদের সহ প্রেসক্লাবের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102