প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ৬দফা দাবীতে মৎস্যজীবীদের স্মারকলিপি প্রদান | প্রিয় বরিশাল বরিশালে ৬দফা দাবীতে মৎস্যজীবীদের স্মারকলিপি প্রদান | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে বরিশালে ফেক আইডির প্রেমের ফাঁদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্ছাস কর্মকারের ঝুলন্ত মরদেহ সাংবাদিক বরকত হোসেন মৃধার চাচার কুলখানি অনুষ্ঠিত

বরিশালে ৬দফা দাবীতে মৎস্যজীবীদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

বরিশালে ছয় দফা দাবি পুরনের লক্ষে বিভাগীয় কমিশনার ও ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান করেছে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।

রবিবার (৩১ জানুয়ারি) বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), বরিশাল রেঞ্জ ডিআইজি বরাবর এই স্মারকলিপি প্রদান করেছে সংগঠনের নেতৃবৃন্দ। ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি বরিশাল বিভাগীয় ও বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।

এ দাবিগুলো হচ্ছে- প্রাকৃতিক দুর্যোগে নিহত জেলে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা, নিবন্ধিত প্রত্যেক জেলের নামে জীবন বিমা চালু করা, সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেসিং করা, বদ্ধ জলমহলে আয়তন ঠিক রেখে প্রকৃত মৎস্যজীবী সংগঠনের নামে বরাদ্ধ দেয়াসহ ৬ দফা দাবী তুলেছে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন -কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো.ইসরাইল পন্ডিত, বরিশাল বিভাগীয় সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল মীর, জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মো.শাহজাহান হাওলাদার, বরিশাল সাংগঠনিক সম্পাদক আবুল বাসার বাঘা প্রমুখ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102