প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে এশিয়ান টিভির সাংবাদিক ফিরোজ মোস্তফা পুলিশ সদস্যের হামলার শিকার | প্রিয় বরিশাল এশিয়ান টিভির সাংবাদিক ফিরোজ মোস্তফা পুলিশ সদস্যের হামলার শিকার | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

এশিয়ান টিভির সাংবাদিক ফিরোজ মোস্তফা পুলিশ সদস্যের হামলার শিকার

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
ফিরোজ মোস্তফা

পুলিশ সদস্যের হামলার শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের বরিশালের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা।

সোমবার (৮ ডিসেম্বর) নগরীর গোড়াচাঁদ রোডের এশিয়ান টেলিভিশনের ব্যুরো অফিসে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ফিরোজ মোস্তফাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারী পুলিশ সদস্য নাবিদ আনজুম আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত।

ফিরোজ মোস্তফা সহকর্মীরা জানান, পুলিশ সদস্য আনজুমের সাথে ফিরোজ মোস্তফার পূর্বশত্রুতার জেরে গতকাল ধরে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ঢুকে হামলা চালায়।

হামলাকারী ফিরোজকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

আহত ফিরোজ মোস্তফা বলেন, পুলিশ সদস্য আনজুমান ব্যাক্তিগত অফিস বানাতে আমার ভাড়ার ফ্লাটটি ছেড়ে দিতে চাপ দিচ্ছিলে। বিভিন্ন ভাবে হুমকি দেওয়া তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডয়ারি করা হয়েছিল।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম বলেন, ওই ঘটনায় পুলিশ সদস্য আনজুমানকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য- ফিরোজ মোস্তফা দীর্ঘ বছর ধরে বরিশালে সাংবাদিকতা করে আসছেন। তিনি এর আগে জনপ্রিয় ইসলামিক টিভির বরিশাল প্রতিনিধি ছিলেন।

তার উপর হামলার খবরে নিন্দা জানিয়েছেন বরিশালের পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনসহ বিভিন্ন সংগঠন ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102