প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা | প্রিয় বরিশাল উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
ইলিয়াস

‘সহিংসতা উস্কে দেওয়া’র অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের আরও একটি ফেসবুক পেজ রিমুভ করেছে মেটা। শুক্রবার রাতে ইলিয়াসের প্রায় ২২ লাখ অনুসারীর ভেরিফায়েড একটি পেজ সরিয়ে নেয় ফেসবুক কর্তৃপক্ষ।

একদিনের ব্যবধানে এখন ইলিয়াসের দুটি পেজই সরিয়ে নিয়েছে মেটা। পেজগুলো সার্চ করলেও আর পাওয়া যাচ্ছে না।

ইলিয়াস হোসেন নামে ২ মিলিয়নের বেশি ফলোয়ার যুক্ত ভেরিফায়েড পেইজটি গতকাল রিমুভ করা হয়। এরপর ইলিয়াস ৮ লক্ষাধিক ফলোয়ার যুক্ত আরেকটি ফেসবুক পেইজ ব্যবহার শুরু করলে সেটিও আজ রিমুভ করা হয়েছে।

১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা করে দুটি ভবন পুড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত। হামলা চলাকালীন ইলিয়াস হোসেনের ফেসবুক পেইজ দুটি থেকে হামলা সফল করার আহ্বান জানিয়ে লাগাতার পোস্ট করা হয়। এরপর একদিনের ব্যবধানে দুটি পেইজই রিমুভ করলো মেটা।

প্রসঙ্গত, যে কোন ধরনের সহিংসতা উস্কে দেওয়া ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের লঙ্ঘন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102