প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বই পেয়ে খুশি প্রতিবন্ধীরা | প্রিয় বরিশাল বই পেয়ে খুশি প্রতিবন্ধীরা | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বই পেয়ে খুশি প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
বই - priyo barishal

বাবা-মা প্রথমেই বুঝতে পেরেছিল সন্তান বুদ্ধিপ্রতিবন্ধী। তাই তাকে ভর্তি করা হয়নি কোনো বিদ্যালয়ে। বাসায় বসেই দেয়া হয়েছে হাতেখড়ি।

তবে বরিশাল নগরীর ভাটিখানা সাহাপাড়া এলাকায় অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালনায় অটিজম স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের সন্তান তন্ময় কর্মকারকে ভর্তি করা হয় সেখানে। এখন তন্ময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তন্ময়ের হাতে তুলে দেয়া হয় বই। স্কুল কর্তৃপক্ষের বিনামূল্যে দেয়া বই হাতে পেয়ে বেজায় খুশি তন্ময়। তার ইচ্ছা সে বড় হয়ে ডাক্তার হবে।

কেবল তন্ময়ই নয়, রোববার ভাটিখানা সাহাপাড়া এলাকার অটিজম স্কুলের ১৩২ জন শিক্ষার্থী পেয়েছে বিনামূল্যের বই। রোববার সকালে তাদের হাতে বই তুলে দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অরুণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক একেএম আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ সাহা ও আবু তালহা রিমন।

অটিজম স্কুলের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ সাহা জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০১৮ সালে ভাটিখানা এলাকার সাহাপাড়া অটিজম স্কুল প্রতিষ্ঠা করা হয়। এখন তার বিদ্যালয় মোট ১৩২ জন শিক্ষার্থী রয়েছে। তাদের সবাই প্রতিবন্ধী। এদের মধ্যে কেউ বুদ্ধি প্রতিবন্ধী কেউ শারীরিক প্রতিবন্ধী। সব শিক্ষার্থীর হাতেই বিনামূল্যের বই তুলে দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102