প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আভাস: জাহাঙ্গীর আলম ও খোদা বখশকে সরানো হচ্ছে? | প্রিয় বরিশাল উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আভাস: জাহাঙ্গীর আলম ও খোদা বখশকে সরানো হচ্ছে? | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আভাস: জাহাঙ্গীর আলম ও খোদা বখশকে সরানো হচ্ছে?

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
জাহাঙ্গীর খোদা বখশ

উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের উচ্চ পর্যায়েও বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

মঙ্গলবার এসব পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সরকারের নির্ভরযোগ্য সূত্র।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলেও আলোচনা রয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা চলছে।

সূত্রের দাবি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংগঠনটির দাবির মুখেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন নির্বাচন পরিস্থিতি সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : ঢাকা টাইমস

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102