প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাকেরগঞ্জে পোষা বিড়ালকে দা দিয়ে আঘাত | থানায় লিখিত অভিযোগ বাকেরগঞ্জে পোষা বিড়ালকে দা দিয়ে আঘাত | থানায় লিখিত অভিযোগ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

বাকেরগঞ্জে পোষা বিড়ালকে দা দিয়ে আঘাত, থানায় লিখিত অভিযোগ

বাকেরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
বিড়াল

বাকেরগঞ্জে পোষা বিড়ালকে দা দিয়ে আঘাত, থানায় লিখিত অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি পোষা বিড়ালকে দা দিয়ে আঘাত করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে অভিযুক্ত করে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি উপজেলার একটি এলাকায় গৃহবধূ তানিয়া বেগমের পোষা বিড়ালকে হত্যার উদ্দেশ্যে তার প্রতিবেশী নাসিমা বেগম দা দিয়ে আঘাত করেন। ফলে বিড়ালটির একটি পা গুরুতরভাবে আহত হয়ে ভেঙে যায়।

এদিকে ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্ত নারীর স্বামী আইউব মৃধা গৃহবধূ তানিয়া বেগমকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে এ ঘটনার বিচার চেয়ে সোমবার ভুক্তভোগী তানিয়া বেগম বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গৃহবধূ তানিয়া বেগম জানান, আহত বিড়ালটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে বিড়ালটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা জানান,ভারী কোনো বস্তু দিয়ে বিড়ালটিকে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় লাগবে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন,
অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102