প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মুলাদীতে হাতবোমার কার্যকারিতা পরীক্ষা, বিস্ফোরণে দুই যুবক আটক মুলাদীতে হাতবোমার কার্যকারিতা পরীক্ষা, বিস্ফোরণে দুই যুবক আটক
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বরিশালে হাতবোমার কার্যকারিতা পরীক্ষা করতে গিয়ে বিস্ফোরণ, দুই যুবক আটক

মুলাদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
আটক

হাতবোমার কার্যকারিতা পরীক্ষা করতে গিয়ে বিস্ফোরণ, দুই যুবক আটক

বরিশালের মুলাদী উপজেলায় হাতবোমার কার্যকারিতা পরীক্ষা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে দুই যুবক আটক হয়েছেন।
এ সময় আরও এক যুবক দুই ব্যাগ ভর্তি হাতবোমা নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের জয়ন্তী নদীর উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আটক ও পলাতক যুবকদের পরিচয়

পরে জানা যায়, আটক যুবকরা হলেন সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামের কাঞ্চন ব্যাপারীর ছেলে সোহাগ ব্যাপারী (২৩) এবং একই এলাকার আনছার খানের ছেলে রুবেল খান (২২)

অন্যদিকে, পালিয়ে যাওয়া যুবক হলেন উত্তর পাতারচর গ্রামের ফারুক রাড়ীর ছেলে পলাশ রাড়ী (২৬)

স্থানীয়দের ধাওয়া ও আটক

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম ফকির জানান,সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে তিন যুবক চরমালিয়া বাজার এলাকায় আসে। এরপর হঠাৎ করে তারা পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

ফলে মুহূর্তের মধ্যেই বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় জনতা দ্রুত ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়। তবে তৃতীয় যুবক দুটি ব্যাগ হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ব্যাগে ছিল শতাধিক হাতবোমা

পরে আটক ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, পালিয়ে যাওয়া যুবকের সঙ্গে থাকা দুটি ব্যাগে শতাধিক হাতবোমা ছিল।

এ বিষয়ে আটক সোহাগ ব্যাপারী পুলিশের কাছে স্বীকার করেন,তিনি ও পলাশ রাড়ী দুটি ব্যাগে হাতবোমা নিয়ে উত্তর পাতারচর এলাকায় ফিরছিলেন।

এছাড়া চরমালিয়া বাজারের কাছে এসে হাতবোমাগুলো ঠিকভাবে কাজ করছে কি না, তা যাচাই করার উদ্দেশ্যেই দুটি বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান তিনি।

উদ্দেশ্য নিয়ে রহস্য

তবে এত বিপুল সংখ্যক হাতবোমা কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল,সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে পুলিশের কাছে দাবি করেছেন।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে মুলাদী থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মমিন হোসেন জানান, আটক দুই যুবক হাতবোমা বহন ও বিস্ফোরণ ঘটানোর কথা স্বীকার করেছেন।

এদিকে পলাতক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102